Latest

Country

কুষ্টিয়ায় হামে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, ৪ মাসে মৃত্যু ১৩ 

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

সোমবার, ১ জুন, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) গভীর রাতে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সুফিয়া খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া এলাকার বাসিন্দা ওমর আলীর মেয়ে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি-কাশি এবং শরীরে লালচে র‌্যাশের উপসর্গ নিয়ে গত ২৯ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তিনি মারা যান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত চার মাসে কুষ্টিয়া জেলায় হামের উপসর্গে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫২৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ১৪ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হামের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন