Latest

Country

মোংলায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ১ জুন, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) আছরের নামাজের পর মোংলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদ, সাংগঠনিক সম্পাদক মো. জামাল এবং মোংলা পৌর যুবদলের নেতা রেজাউল কবির শুভ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম মানিক।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের উন্নয়নে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য দেন। তারা দেশের কল্যাণ ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

৪৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন