Latest

Country

নড়াইলে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলার বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১১টায় নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘ’-এর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, ফুল ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, তরুণ কবি ও কলামিস্ট মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আকবর মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছায়েম আলী খান, ইসলামি চিন্তাবিদ মাওলানা আলমগীর হুসাইন, প্রকৌশলী গোলাম রাব্বি, সমাজসেবক মো. আবু মুসা এবং ব্যবসায়ী আনিসুল আজমসহ অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক খান মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম রানা, আল আমিন মণ্ডল, এস এম তন্ময় রেজা, আবির, তাফহিম, মুজাহিদ, বায়েজিদ খন্দকারসহ অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথি সালাউদ্দিন আম্মার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

আলোচনা শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

উল্লেখ্য, সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘ’ ২০১৭ সাল থেকে নড়াইল জেলার কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের সংবর্ধনা আয়োজন করে আসছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন