Latest

Country

দুর্গম পাহাড়ে নওমুসলিম পরিবারে স্মাইল বাংলাদেশের কোরবানির মাংস বিতরণ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত নওমুসলিম পরিবারগুলোর সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করেছে মানবিক সংগঠন “স্মাইল বাংলাদেশ”।

সংগঠনটির উদ্যোগে একটি গরু কোরবানি করে ৫৫টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি নওমুসলিম পাড়ায় এ কোরবানি কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ উদ্যোগ নেয় সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক সংকটের কারণে এসব পরিবারের অধিকাংশই নিয়মিতভাবে কোরবানির মাংস পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত থাকে। ফলে ঈদের আনন্দও তাদের কাছে অনেকটা সীমিত হয়ে পড়ে।

এ অবস্থায় স্মাইল বাংলাদেশের উদ্যোগে কোরবানির মাংস পৌঁছে দেওয়ায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাংস পেয়ে পরিবারগুলোর সদস্যদের মাঝে আনন্দ ও সন্তুষ্টি লক্ষ্য করা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন মানবিক উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে। এ কার্যক্রমে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
 

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন