Latest

Health

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৩০ মে, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৭ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মৃত শিশুদের একজন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার মো. রেজার ৯ মাস বয়সী ছেলে আয়ান এবং অন্যজন ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মো. কামরুলের ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।

হাসপাতাল সূত্র জানায়, হামে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় শিশু দু’টিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তাদের মৃত্যু ঘটে।

এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে বা হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সর্বশেষ তথ্যটি নিশ্চিত করেছে।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Health নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন