Latest

Country

চরাঞ্চলে ঈদের আনন্দ ছড়িয়ে দিলেন ঢাবি প্রাক্তন শিক্ষার্থীরা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ৩০ মে, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন চর কালির আলগায় এবার ঈদের আনন্দ পৌঁছে গেল মানবিক উদ্যোগের মাধ্যমে। দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও নদীভাঙনের সঙ্গে লড়াই করা এই চরের অসহায় মানুষদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

“ঈদের আনন্দ হোক সবার”—এই ভাবনাকে সামনে রেখে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে প্রায় দেড় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের হাতে কোরবানির মাংস তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়িত হয়। দূরবর্তী চরের মানুষের মুখে ঈদের আনন্দ ফিরিয়ে আনতেই এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন এবং স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, চরের অনেক পরিবার ঈদের দিনেও কোরবানির মাংস খাওয়ার সুযোগ পায় না। তাদের জন্য সামান্য এই উদ্যোগই ঈদের আনন্দে বড় পরিবর্তন আনতে পারে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে কেউই ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, নদীভাঙন ও দারিদ্র্যের কারণে চরের মানুষের জীবন সংগ্রামময়। এমন উদ্যোগ তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা আম্বিয়া বেগম আবেগঘন কণ্ঠে বলেন, চরে সাধারণত কেউ আসে না। আমরা ঈদের দিন সামান্য কিছু মাংস খেয়েছিলাম, আজ কোরবানির গরুর মাংস পেলাম—এতে খুব খুশি লাগছে।

আয়োজকরা জানান, ব্রহ্মপুত্র নদের বিচ্ছিন্ন এই চরের বহু পরিবার বছরের পর বছর কোরবানির মাংস থেকে বঞ্চিত থাকে। সেই বাস্তবতা থেকেই সেখানে কোরবানি করে সরাসরি মাংস বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

তাদের আশা, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের প্রান্তিক মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারেন।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন