Latest

National

ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি, ব্যস্ত রাজধানীর কসাইরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ধর্মীয় আবহে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো কোরবানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৯ মে) রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনেক মুসল্লিকে ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কেউ পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে, আবার কেউ ঈদের দিন অতিরিক্ত চাপ ও কসাই সংকটের কারণে দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। ফলে আজও বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, তাদের পরিবারে বহু বছর ধরেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার রীতি রয়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

অন্যদিকে কসাই মতিন মিয়া জানান, ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তিনি ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, প্রথম দিনে তিনটি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন, আর দ্বিতীয় দিনেও একইভাবে কাজ করছেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। তাই ঈদের দিন কোনো কারণে কোরবানি দিতে না পারলে পরবর্তী দুই দিনেও তা আদায় করা বৈধ।

ধর্মীয় গুরুত্ব ও পারিবারিক আনন্দকে ঘিরে ঈদের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন