Latest

National

চামড়ার বাজারে এবারও ধস, হতাশ মৌসুমি ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার বাজারে এবারও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

সরকার নির্ধারিত মূল্য ঘোষণা করলেও বাস্তবে বাজারে অনেক কম দামে চামড়া বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ব্যবসায়ীরা জানান, সরকার দাম বাড়ানোর ঘোষণা দিলেও ট্যানারি মালিকদের পক্ষ থেকে সেই দামে চামড়া কেনার নিশ্চয়তা মেলেনি। বরং গত বছরের তুলনায় কম দামে চামড়া কেনা হচ্ছে বলে দাবি তাদের। এর প্রভাব পড়েছে মৌসুমি ব্যবসায়ীদের ওপরও।

রাজধানীর বিভিন্ন অস্থায়ী আড়তে দেখা গেছে, গরুর চামড়া প্রতি পিস ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বিকেলের পর বাজারে দাম আরও কমে যায়। কিছু চামড়া মাত্র ৩৫০ টাকায় বিক্রি হতেও দেখা গেছে।

সায়েন্সল্যাব এলাকায় পিকআপ, ভ্যান ও অটোরিকশায় করে চামড়া এনে অস্থায়ী আড়তে জমা করতে দেখা যায়। বিক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় প্রতি চামড়ায় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম দাম পাচ্ছেন তারা। এছাড়া ছাগলের চামড়ার প্রতিও ব্যবসায়ীদের আগ্রহ কম ছিল।

হাতিরপুল এলাকার একটি মাদরাসা থেকে আনা ১০টি গরুর চামড়া বিকেল ৫টার দিকে প্রতি পিস সাড়ে ৩৫০ টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে।

সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এই দাম ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত সরবরাহ এবং ট্যানারি পর্যায়ে প্রত্যাশিত চাহিদা না থাকায় চামড়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন