Country
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ থেকে ৩০ জন।
পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ থেকে ৩০ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করে যান চলাচল স্বাভাবিক করে।
২০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর