Latest

Country

জমি নিয়ে বিরোধে বৃদ্ধার মৃত্যু, বোয়ালমারীতে উত্তেজনা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফিরোজা বেগম (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মৃত মুক্তার মোল্লার স্ত্রী এবং ওজেদ মোল্যার মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে ফিরোজা বেগমের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের কয়েকজনের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয় এবং পরিবারের দাবি, আদালতের রায় ফিরোজা বেগমের পক্ষে ছিল।

বুধবার সকালে ওই জমিতে বাথরুম নির্মাণের কাজ শুরু হলে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, এ সময় কয়েকজন মিলে ফিরোজা বেগমকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আজিজুর মোল্লা বলেন, তাদের জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছিল এবং সেখানে নির্মাণকাজ করতে গেলে তার মাকে মারধর করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জালাল সিকদার জানান, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন নির্মাণকাজকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন