Latest

Country

কৃষিজমি রক্ষায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান: ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থান পরিদর্শনে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে, যা জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তিনি জানান, নেহাত প্রয়োজনীয় না হলে কৃষিজমি ব্যবহার না করে বিকল্প সরকারি জমি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

বুধবার (২৭ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার জামালপুর, গড়েয়া, নারগুনসহ একাধিক ইউনিয়নের সম্ভাব্য জায়গা ঘুরে দেখেন তিনি।

ভাতারমারি ইক্ষু খামারের প্রায় ১০০ একর জমির প্রস্তাবনা পর্যালোচনা করে মন্ত্রী প্রাথমিকভাবে মতামত দেন এবং বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ ও ইপিজেডসহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষিজমি সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রয়োজনে কম ব্যবহৃত বা পতিত সরকারি জমি কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান উল্লম্ব (ভার্টিক্যাল) উন্নয়ন ধারণার মাধ্যমে গড়ে উঠছে। বাংলাদেশও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে, যাতে কম জমিতে বেশি অবকাঠামো তৈরি করা সম্ভব হয় এবং কৃষিজমির ক্ষতি কম হয়।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রতিটি সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের স্থান ঘুরে দেখেন।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন