Latest

National

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষাকে ধারণ করে ঈদ উদযাপনের আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়া এবং আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা বহন করে বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে। তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

তিনি বলেন, কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে দমন করার শিক্ষাই কোরবানির মূল তাৎপর্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মসমর্পণ ও ত্যাগের চেতনা মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, তারা যেন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করেন। এটিকে তিনি কোরবানির অন্যতম শিক্ষা হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, পশুর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করতে হবে এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে।

বিশ্ব মুসলিম উম্মাহ, মানবজাতি এবং বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে দোয়া করেন। শেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন