Latest

National

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৫

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৯৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন