Latest

Country

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স ৬ মাস ও ১০ মাস।

এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। তবে চিকিৎসকদের দাবি, গত কয়েকদিন ধরে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬ মাস বয়সী শিশুটি গত ১৯ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে।

এদিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের ১০ মাস বয়সী আরেক শিশু গত ২০ মে হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের তথ্যমতে, গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৬ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জানান, শিশুদের টিকাগ্রহণের হার বাড়ায় রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে সংক্রমণ ও হাসপাতালে ভর্তি উভয়ই কমতে শুরু করেছে। তবে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন