Latest

Country

সালথায় হত্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সি গ্রেফতার, আদালতে প্রেরণ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলা-এ লিচু বাগান মালিক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোনাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সি (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার রাজু মুন্সি উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে।

সালথা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, লিচু বাগান মালিক আজিজুল হত্যাকাণ্ডের মামলায় রাজু মুন্সি অন্যতম আসামি। তাকে আটক করে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস-এর দায়িত্বশীল কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ঈদের পর থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। পরে সংশ্লিষ্ট দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মামলার এজাহার অনুযায়ী, বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আজিজুলের লিচু বাগানের পাশে একটি টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের শাকিল মুন্সি ও তার সহযোগীরা। তারা লিচু চুরির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন ১৩ মে বিকেলে লিচু চুরি ও মাদক সেবনের বাধা দিলে বাগান মালিকের ছেলে আকরাম মোল্লার সঙ্গে তাদের কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে বিষয়টি আরও বড় আকার ধারণ করে এবং বাগান মালিক আজিজুলের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক মোল্লা ১৫ মে সালথা থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতার হওয়া রাজু মুন্সিও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন