Latest

Country

হিজলায় মেঘনা নদীতে নৌকাডুবি, বাবা–ছেলেসহ তিনজন নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর শাখা অংশে আকস্মিক ঝড়ের কারণে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা–ছেলেসহ মোট তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং মো. হারুন বিশ্বাস (৪৫)।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, জেলে কার্ডের চাল পরিবহনের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌকা আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধূলখোলা খেয়াঘাটের দিকে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

নৌকাটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাশ দিয়ে যাচ্ছিল এমন একটি ট্রলারের সহায়তায় পাঁচজন নিরাপদে উঠে প্রাণে রক্ষা পান। তবে বাকি তিনজন এখনো নিখোঁজ।

ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে জাল ফেলে উদ্ধার চেষ্টা শুরু করেন। পাশাপাশি নৌ-পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন