Latest

Country

ঈদযাত্রায় সাভার-আশুলিয়ায় যানবাহনের চাপ

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

সোমবার, ২৫ মে, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে প্রথম ধাপে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে।

তবে এখন পর্যন্ত বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। যদিও বাইপাইল, শ্রীপুর ও জিরানী পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ফলে এসব এলাকায় যানবাহন ধীরগতিতে ও থেমে থেমে চলাচল করছে।

সোমবার দুপুরের পর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হলে হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ হঠাৎ বেড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকেই বাইপাইল, শ্রীপুর ও জিরানী এলাকায় উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়তে থাকে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের কারণে এসব পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।

এদিকে, যানজট নিরসন এবং স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন