Latest

Country

মধ্যলোন্দা গ্রামে পৌঁছেনি বিদ্যুতের আলো, চরম দুর্ভোগে ১০ পরিবার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামের প্রায় ৯ থেকে ১০টি পরিবার এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে।

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এসব পরিবারের ঘরে পৌঁছেনি বিদ্যুতের আলো। ফলে তীব্র গরম ও নিত্যদিনের নানা সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে রয়েছেন মোস্তফা মৃধা, শাহিন মৃধা, জাহিদুল মৃধা, সেকেন্দার মৃধা, আসলাম হাওলাদার, রফিক হাওলাদার, নাছের মৃধা, স্বপন মৃধা ও শিপন মৃধা। তাদের প্রত্যেকের নিজস্ব বসতঘর থাকলেও এখনো বিদ্যুৎ সংযোগ মেলেনি।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ সংযোগের দাবিতে একত্রিত হয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় তারা অভিযোগ করেন, বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দিয়ে একটি দালাল চক্র তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা কোনো সংযোগ পাননি।

ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, “বিদ্যুৎ না থাকায় শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। মোবাইল চার্জ দেওয়া, ফ্যান চালানোসহ দৈনন্দিন নানা কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।”

এলাকাবাসী দ্রুত তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন