Latest

Religion

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ মে, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। সোমবার ৮ জিলহজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজযাত্রী মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সৌদি গেজেটের খবরে এ তথ্য জানানো হয়েছে।

রোববার রাত থেকেই আল্লাহর মেহমানরা তালবিয়া পাঠ করতে করতে মিনার পথে রওনা হন। ‘তাঁবুর নগরী’ হিসেবে পরিচিত মিনায় হজের প্রাথমিক গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। এর সঙ্গে দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরাও অংশ নিয়েছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হজযাত্রীদের মিনায় স্থানান্তর, আবাসন, খাবার ও পরিবহন ব্যবস্থা আগেই সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। তাঁবুতে প্রবেশ, প্রয়োজনীয় নির্দেশনা ও সার্বিক সেবা নিশ্চিতে বিশেষ সমন্বিত ব্যবস্থাও চালু রয়েছে।

হজযাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ধর্মীয় বিধান অনুযায়ী, ‘ইয়াওমুত তারবিয়া’ দিবস থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর ধারাবাহিকতায় পরবর্তী কয়েক দিনে হজের গুরুত্বপূর্ণ ধর্মীয় কার্যক্রম সম্পন্ন হবে।

হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে জন্য সৌদি সরকার ব্যাপক স্বাস্থ্যসেবা, উন্নত পরিবহন ব্যবস্থা এবং বহুভাষিক সহায়তা চালু করেছে।

হজের গুরুত্বপূর্ণ সময়সূচি
৮ জিলহজ – মিনা
হজযাত্রীরা মক্কার পবিত্র কাবা শরিফ থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের মিনায় অবস্থান করেন। দিন ও রাতজুড়ে তাঁরা ইবাদত-বন্দেগিতে সময় কাটান।

৯ জিলহজ – আরাফাত
হাজিরা মিনার পর আরাফাতের ময়দানে যান। সেখানে সূর্যাস্ত পর্যন্ত দোয়া, ইস্তেগফার ও তওবায় মশগুল থাকেন। হজের অন্যতম প্রধান রুকন হলো আরাফাতে অবস্থান।

৯ জিলহজ রাত – মুজদালিফা
আরাফাত থেকে হাজিরারা মুজদালিফায় গিয়ে রাতযাপন করেন এবং জামারাতে পাথর নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করেন।

১০ জিলহজ – মিনায় পাথর নিক্ষেপ
ফজরের নামাজের পর হাজিরা মিনায় ফিরে গিয়ে জামারাত আল-আকাবায় বড় শয়তানকে লক্ষ্য করে প্রথম পাথর নিক্ষেপ করেন।

১০ থেকে ১২ জিলহজ – তাওয়াফ ও সাঈ
হাজিরা মক্কায় ফিরে পবিত্র কাবা শরিফে তাওয়াফ আল-ইফাদাহ এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ সম্পন্ন করেন।

১১, ১২ ও ১৩ জিলহজ – তিন জামারাতে পাথর নিক্ষেপ
এই তিন দিনে হাজিরা ছোট, মেজ ও বড়—তিনটি জামারাতে পাথর নিক্ষেপ করেন।

বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজ সমাপ্তি
সব আনুষ্ঠানিকতা শেষে হাজিরা বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেন। এর মাধ্যমেই হজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Religion নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন