Latest

Country

গোয়াইনঘাটে ইয়াবা ব্যবসা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট
স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট

সোমবার, ২৫ মে, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর নলজুড়ী গ্রামের খালেক ড্রাইভারের ছেলে কাউছার ওরফে “মাইকেল”-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সীমান্তঘেঁষা আমসপন গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে মাদক সরবরাহ করে আসছে একটি চক্র।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই বিভিন্ন এলাকায় ইয়াবা পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে সহজেই মাদকের নাগাল পাচ্ছে তরুণ ও বেকার যুবকরা। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সক্রিয় মাদক নেটওয়ার্ক। প্রকাশ্যে মাদক বিক্রির ঘটনা ঘটলেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার এবং এলাকায় মাদকের বিস্তার বন্ধ করা জরুরি।

এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

৩৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন