Latest

Country

মেহেরপুরে শিশু ধর্ষণ: দেশে প্রথমবার ২৯ কার্যদিবসে আসামির মৃত্যুদণ্ড

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

সোমবার, ২৫ মে, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই যুগান্তকারী রায় ঘোষণা করেন।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়েছে। দেশের বিচার ব্যবস্থায় এটি একটি অনন্য মাইলফলক, কারণ আইন অনুযায়ী ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণার যে নির্দেশনা রয়েছে, দেশে এই প্রথমবারের মতো তা বাস্তবায়িত হলো।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২০২৫ সালের ১৬ জুন সকালে ওই শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল শিশুটি। সে সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের যুবক শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে পৌঁছায় শিশুটি এবং ঘটনার বিস্তারিত জানায়। ওই দিনই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বাবা বাদী হয়ে গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণাকালে আসামি শাকিল হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিল। পরে আদালতের নির্দেশে পুলিশ তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তুহিন অরণ্য। তিনি জানান, মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এবং দেশের মধ্যে এই প্রথম মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করা হলো, যা বিচারপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে এই রায় প্রদান সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন