Latest

Country

রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের দ্রুত বিচার এবং ন্যায়বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা)-এর সদস্য ফাহিদ হাসান, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, এমজেএসকেএস-এর প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান এবং জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও দেশে এখনও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। গত চার মাসে ১১৮ জন কন্যাশিশু এবং ১৭ জন শিশু হত্যার শিকার হলেও এসব ঘটনার বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশু ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের অনেক অপরাধী শাস্তি এড়িয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন। তারা এসব ঘটনার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবি জানান।

একই দাবিতে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় দুপুরে “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম” ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তারা ধর্ষণ আইনের নীতিগত সংস্কার ও পরিবর্তনের দাবি জানান। পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিশু ও নারী নির্যাতনের ঘটনাগুলোর দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন