Latest

Country

কলাপাড়ায় জেলি ও আইসক্রিম কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৪ মে, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলম (৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া থানা পুলিশ ও উপজেলা স্যানিটারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রায় ৫ হাজার পিস ফ্রুট জেলি, রোবো আইসক্রিম এবং নকল শিশু খাদ্য তৈরির বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়।

এ ধরনের অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক জানান, এসব শিশু খাদ্য রাতের আঁধারে তৈরি করে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে সরবরাহ করা হতো। তিনি আরও বলেন, উপজেলার সকল অবৈধ কারখানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন