Latest

Country

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বিইউ কিংস ম্যান 

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

রবিবার, ২৪ মে, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় আয়োজিত “শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিইউ কিংস ম্যান এবং বিইউ কোডার্স। টানটান উত্তেজনার ম্যাচে ৬ রানের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিইউ কিংস ম্যান।

ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিইউ কোডার্স। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে বিইউ কিংস ম্যান। জবাবে ব্যাট করতে নেমে বিইউ কোডার্স ৪ উইকেট হারিয়ে ৫৭ রান করতে সক্ষম হয়।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২৬ রান করা অভি (বিবিএ) ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া পুরো টুর্নামেন্টে ৫৯ রান ও ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতেন সাঈদ হাসান রাতুল (বিবিএ)। তাঁর নেতৃত্বেই শিরোপা জেতে বিইউ কিংস ম্যান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য ডা. মং তে ঝ, ডা. অং চালু, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম এবং সম্মিলিত ক্রীড়া পরিষদ বান্দরবানের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি ক্রিকেট ব্যাট উপহার দেন এবং ভবিষ্যতে ক্রীড়া উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পুরো আয়োজনের ধারাভাষ্য ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কর্মকর্তা মো. তহীদুল ইসলাম মাছুম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন