Latest

Country

গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

 বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৪ মে, ২০২৬ ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফুর বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে মো. সাজিদ মোল্লা (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল মোল্লা।

নিহত সাজিদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংশুর গ্রামের মো. সোহেল মোল্লার ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে ফুফু মিনা বেগমের বাড়িতে বেড়াতে আসে সাজিদ। সন্ধ্যার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে পানিতে তলিয়ে গেলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাজিদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন