Latest

Country

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ১

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ২৪ মে, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অভিযানে সিলিন্ডার কেটে ভেতর থেকে প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে সুজন মিয়া (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কেদার ইউনিয়নের শোভার কুঠি এলাকার শামসুল হকের ছেলে।

তল্লাশির সময় অটোরিকশায় থাকা একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাস চুলা পুলিশের সন্দেহ সৃষ্টি করে। পরে সিলিন্ডারটি কেটে ভেতরে লুকানো অবস্থায় গাঁজার চালান উদ্ধার করা হয়।

একই দিনে পৃথক আরেক অভিযানে মাদারগঞ্জ ঘাট এলাকায় নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক কারবারিরা এখন পরিবহনে নানা ধরনের অভিনব কৌশল ব্যবহার করছে। তবে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব চক্রের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন