Latest

Country

গোপালগঞ্জে হামের উপসর্গে তরুণীর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৩

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে তুলি ঢালী (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর ফলে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

হাসপাতাল সূত্র জানায়, মৃত তুলি ঢালী মাদারীপুর জেলার ডাসার উপজেলার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১২ মে হামের উপসর্গ নিয়ে তুলি ঢালীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। টানা ১১ দিন চিকিৎসা নেওয়ার পর শুক্রবার রাতে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে এক শিশুসহ মোট তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন