Latest

Country

সভাপতি সমীর দেওয়ান ও সম্পাদক জটিন চাকমা

দীঘিনালায় ইউপিডিএফ গণতান্ত্রিকের ১১ সদস্যের উপজেলা কমিটি গঠন

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ২৩ মে, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে দীঘিনালার হেডম্যান কার্যালয়ে আয়োজিত এক সভায় ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সমীর দেওয়ানকে সভাপতি এবং জটিন চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজয় চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য সবিনয় চাকমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন