Latest

Country

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক শ্বশুর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর
স্টাফ রিপোর্টার, যশোর

শনিবার, ২৩ মে, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি শ্বশুরকে আটক করেছে পুলিশ। র‍্যাবের সহায়তায় যৌথ অভিযানে তাকে ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান গহর (৬৫)। তিনি উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি রুজু করে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে যশোর জেলা পুলিশের নির্দেশনায় শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

শার্শা থানার এসআই (নিঃ) মো. আনিসুর রহমান র‍্যাবের সহযোগিতায় যৌথভাবে এ অভিযান চালান। গত বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন