Latest

Country

প্রকাশ্যে ধর্ষকদের ফাঁসির দাবি এমপি আমির হামজার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শনিবার, ২৩ মে, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা। একইসঙ্গে তিনি ধর্ষণ প্রতিরোধে কোরআনের আলোকে আইন কার্যকরের আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস সড়কে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।

বক্তব্যে আমির হামজা বলেন, দেশে প্রচলিত আইনে শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনার সঠিক বিচার নিশ্চিত হচ্ছে না। তিনি দাবি করেন, ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি ধর্মীয় বিধান কার্যকর করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ধর্ষণের মতো অপরাধ বন্ধ করতে হলে শুধু মানববন্ধন বা বক্তব্য নয়, কার্যকর বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আমির হামজা বলেন, একজন অভিভাবক হিসেবে প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো ভাবা উচিত। তিনি ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তৃতায় তিনি আরও বলেন, ধর্ষণ ও শিশু হত্যার মতো অপরাধের বিচার শুধু কারাদণ্ড বা জরিমানার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এ ধরনের অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান তিনি।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন