Latest

Country

জামালপুর থেকে প্রথম ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে ঢাকায় যাচ্ছে কোরবানির পশু

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ২৩ মে, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুর থেকে বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে কোরবানির গরু পরিবহন শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচ, নিরাপদ যাত্রা এবং সড়কের যানজট এড়াতে ব্যবসায়ী ও খামারিদের মধ্যে এ ট্রেন সেবায় ব্যাপক আগ্রহ দেখা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০২১ সালে করোনা পরিস্থিতির সময় পশু পরিবহনে বিকল্প ব্যবস্থা হিসেবে চালু হয় ক্যাটল স্পেশাল ট্রেন। এর ধারাবাহিকতায় এবার জামালপুর জেলা থেকে মোট ৩টি ট্রেনে ৭৫টি ওয়াগনের মাধ্যমে প্রায় ১২০০টি গরু ঢাকায় পাঠানো হচ্ছে। এর মধ্যে দুটি ট্রেন শুক্রবার এবং শেষ ট্রেনটি শনিবার বিকেলে ছেড়ে যাবে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন থেকে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ ট্রেনে ২৫টি ওয়াগনে প্রায় ৪০০টি গরু পরিবহন করা হচ্ছে।

গরু ব্যবসায়ীরা জানান, ট্রেনে পশু পরিবহনের ফলে খরচ তুলনামূলক কম হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও দীর্ঘ যানজটের ভোগান্তিও এড়ানো সম্ভব হচ্ছে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, ট্রেনে পশু পরিবহনে খামারি ও ব্যবসায়ীদের আগ্রহ অনেক বেশি। ট্রেন ছাড়ার আগেই সব ওয়াগন বুকিং সম্পন্ন হয়েছে। অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হলে সেগুলোরও চাহিদা থাকতো বলে জানান তিনি। ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন