Latest

Country

সুন্দরবনে কোস্ট গার্ডের বড় অভিযান: ২১ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে পৃথক দুটি বিশেষ অভিযানে দস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে জিম্মি থাকা ২১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে একটি একনলা বন্দুকসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে সপ্তম ধাপের অভিযানে এই সাফল্য আসে।

প্রথম অভিযানে খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের দয়াল বাহিনী ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল এলাকায় জিম্মি করে মুক্তিপণ দাবি করে। গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড কয়রা স্টেশন অভিযান চালিয়ে ১০ জন জেলেকে উদ্ধার করে, যদিও দস্যুরা পালিয়ে যায়।

অন্যদিকে, একই দিনে কোস্ট গার্ড ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা বেইসের আরেকটি অভিযান চালানো হয়। দাকোপের শিবসা নদীর বড় দুদমুখ খাল এলাকায় অভিযান চলাকালে দস্যুরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। পরে বনে তল্লাশি চালিয়ে বড় জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে জিম্মি থাকা ১১ জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়।

উদ্ধারকৃত ২১ জন জেলেকে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন