Latest

Health

সিরাজগঞ্জে হামের সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ৭০৬—নতুন করে হাসপাতালে ১১ জন ভর্তি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব থামছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। যদিও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বর্তমানে ৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে মোট ৬৪৮ জন রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবা থাকলেও আইসিইউ সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতির কারণে অনেক রোগীকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, গত ২৪ ঘণ্টায় ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং একই সংখ্যক রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৫৮ জন রোগী চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা তাদের দ্রুত সুস্থ করে তোলার জন্য কাজ করছেন।

তিনি আরও জানান, জেলায় ইতোমধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং ধাপে ধাপে সব শিশুকে এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Health নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন