Latest

Country

হারিছ চৌধুরী একাডেমির নতুন ভবন উদ্বোধন, নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এমপির

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কানাইঘাটে অবস্থিত ‘মুলাগুল হারিছ চৌধুরী একাডেমি’র নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। এসময় তিনি বিদ্যালয়টিকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক আবু মুসা মো. তারেক, কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল এবং এমপির একান্ত সহকারী হাবিব উল্লাহ মিসবাহ।

এছাড়া বক্তব্য দেন একাডেমির প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শওকত আলী এবং জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু।

এর আগে সংসদ সদস্য বিদ্যালয় সংলগ্ন লোভা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা বিদ্যালয় রক্ষায় সিসি ব্লক নির্মাণের দাবি জানান। জবাবে এমপি দ্রুত ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব ও সীমানা প্রাচীর নির্মাণের দাবিও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

বিদ্যালয়টির নাম পরিবর্তন নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিছ চৌধুরী প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পূর্বে ‘মুলাগুল হারিছ চৌধুরী একাডেমি’ থাকলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তা পরিবর্তন করে ‘মুলাগুল উচ্চ বিদ্যালয়’ করা হয়েছিল। পরে স্থানীয়দের উদ্যোগে পুনরায় আগের নামের সাইনবোর্ড স্থাপন করা হয়।

অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক বিদ্যালয়ের বর্তমান নাম বহাল রাখতে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন