Latest

National

পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার ৮ বছরের শিশু রামিসা আক্তারের বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবী এলাকার ওই বাসায় যান এবং নিহত রামিসার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীতে রামিসা আক্তারকে হত্যা করা হয়। গ্রেপ্তার আসামি সোহেল রানার জবানবন্দিতে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের তথ্য উঠে আসে বলে জানা গেছে।

এদিকে বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজ শেষে রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন