Latest

Country

সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার,  কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে এক পাষণ্ড বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আকবর হোসেন (৩৬)। তিনি উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।


মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে শিশুর মায়ের অনুপস্থিতিতে প্রথম দফায় ধর্ষণের ঘটনা ঘটে। এরপর সর্বশেষ গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবারও তার বাবার পৈশাচিক নির্যাতনের শিকার হয়।

বারবার এমন নির্যাতনের পর শিশুটি বিষয়টি তার মাকে খুলে বলে। ঘটনা জানতে পেরে মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তা নিয়ে থানায় যান এবং স্বামীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন।

"অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২টায় তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।" — মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, অফিসার ইনচার্জ (ওসি), জৈন্তাপুর মডেল থানা।
পুলিশ জানায়, এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন