Latest

Country

ফরিদপুরে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন, জননিরাপত্তায় সমন্বিত কাজের আহ্বান

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

বুধবার (২০ মে) সকালে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মোল্লা রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জীবন ও সম্পদ রক্ষায় ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ বাহিনীর সদস্যরা। সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতেও তাদের ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়।

তারা আরও বলেন, দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিকায়নে সরকারের চলমান উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

উল্লেখ্য, ২০ থেকে ২২ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক কার্যক্রম, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের শুরুতে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, বিভিন্ন উদ্ধার সরঞ্জামের প্রদর্শনী এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম উপস্থাপন করা হয়।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন