Latest

Country

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৮ বছরের প্রতিবন্ধী শিশুর মৃত্যু

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার মুজাবর্নী প্রধান পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ আল আবিদ (৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো. মাহফুজুর রহমান ওরফে মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল আবিদকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, শারীরিক প্রতিবন্ধকতার কারণে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি পানিতে ডুবে মৃত্যুর বলেই মনে করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন