Latest

Country

কুরআন অবমাননার অভিযোগে গৌরীপুরে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে শাওন চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া শাওন চন্দ্র দাস উপজেলার মাঝিপাড়া এলাকার সাধন চন্দ্র দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে একই দিন ভোররাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র আরও জানায়, ১৯ মে বিকেলে অভিযুক্ত শাওন চন্দ্র দাস সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমু’-তে পবিত্র কুরআন অবমাননাকর একটি ভিডিও আপলোড করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা গৌরীপুর পৌরসভার মডেল মসজিদের সামনে জড়ো হয়ে অভিযুক্তের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর মামলা দায়ের করা হয় এবং আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন