Latest

Country

পঞ্চগড়ে প্রমিত বাংলা ভাষা চর্চা ও সাম্প্রতিক প্রবণতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ২০ মে, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে “প্রমিত বাংলা ভাষা চর্চা ও সাম্প্রতিক প্রবণতা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভীন।

কর্মশালায় সভাপতিত্বের পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক এহতেশামুল হক এবং নীলফামারী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক মণিশংকর দাশ গুপ্ত।

এছাড়াও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক আবুল কালাম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন