Latest

Country

কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২০ মে, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মো. মুকুল খান (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদীর ওপর নির্মিত কলাপাড়া সেতু থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মুকুল খান বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফকিরহাট ইউনিয়নের আটটকি গ্রামের মো. সোবাহান খানের ছেলে।

পুলিশ জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন