Latest

Country

দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ২০ মে, ২০২৬ ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।

মঙ্গলবার সকালে ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে সারাদেশে এ ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে দৌলতপুর উপজেলা মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে। প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে জনগণের দুর্ভোগ কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।

মেলার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা, অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ডিজিটাল সেবা সহজভাবে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমিসেবা বিষয়ক তথ্য প্রদান, তাৎক্ষণিক সেবা, পরামর্শ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। মেলায় স্থাপিত তিনটি স্টল থেকে এসব সেবা গ্রহণ করা যাবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে তারা ভূমিসেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন