Latest

Country

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

অলোক সাহা, ঝালকাঠি
অলোক সাহা, ঝালকাঠি

বুধবার, ২০ মে, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ এ সভাপতি পদে টেলিভিশন রিপোর্টার আল-আমিন তালুকদার, সহ-সভাপতি পদে বাংলাভিশনের মাসউদুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি বলে জানান তিনি।

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ পদে জরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মইনুল হক লিপু (এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম (নাগরিক টিভি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহিদুল আলম (জি টিভি)।

১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ১৭ মে মনোনয়নপত্র বিতরণ করা হয়। ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই অনুষ্ঠিত হয় এবং ১৯ মে ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও সব পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।

এর আগে ১৭ মে নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার কাছ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সংগঠনটির মোট ভোটার সংখ্যা ২২ জন।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন