Latest

Country

ভূমি বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আহ্বান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের বেশিরভাগই পরিবারের ভেতরে এবং গ্রামাঞ্চলে পাশাপাশি বাড়িগুলোর মধ্যে হয়ে থাকে।

তিনি বলেন, “আমরা যদি মনে করি জমিটি আমরা ভোগদখল করবো, তবে মীমাংসার মাধ্যমে সমাধান করা উচিত। প্রতিটি এলাকায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত রয়েছে। কিন্তু আমরা অনেকেই গ্রাম আদালতে যেতে চাই না।”

তিনি আরও বলেন, আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড সেবা রয়েছে, যাতে আদালতের ওপর চাপ কমে আসে। আগে গ্রামে প্রচলিত সালিশের সিদ্ধান্ত সবাই মেনে নিত। ভূমি-সংক্রান্ত এসব বিষয় এখন ভূমি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে এগিয়ে নিচ্ছে, যা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।

তিনি এসব কথা বলেন আজ মঙ্গলবার বেলা ১১টায় ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তিন দিনব্যাপী এই মেলায় মোট ৭টি স্টল রয়েছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন