Latest

Sports

বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল, ৪৩৭ রানের লক্ষ্য নিয়ে চাপে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দ্বিতীয় সেশনে বিপজ্জনক হয়ে উঠছিল বাবর আজম ও শান মাসুদের জুটি। তবে বাবর আজমকে ফিরিয়ে এই জুটি ভেঙে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম।

ইনিংসের ৩৫তম ওভারে তাইজুল ইসলামের ডেলিভারিতে বল ব্যাটের হালকা কিনারা ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। এতে ৫২ বলে ১টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৪৭ রানে থেমে যান বাবর আজম। অন্য প্রান্তে শান মাসুদ নিজের ফিফটি তুলে নিয়েছেন। ৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। ক্রিজে শান মাসুদের সঙ্গে রয়েছেন সৌদ শাকিল।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১০১ রান। এর আগে সোমবার তৃতীয় দিনের কিছু সময় বাকি থাকতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে বাংলাদেশের মোট পুঁজি দাঁড়ায় ৪৩৬ রান। ফলে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান।

প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে ক্যারিবীয়রা জয় পায় ৩ উইকেটে। এছাড়া আরও তিনবার চারশোর বেশি লক্ষ্য তাড়া করে জয় এসেছে। তবে বাবর–রিজওয়ানদের জিততে হলে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন