Latest

Country

বরগুনায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৮ মে) রাতে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা পিপিএম (সেবা) আনুষ্ঠানিকভাবে ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।

জানা গেছে, বরগুনা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে পুলিশ সুপারের সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। মাত্র ৬০ টাকা সরকারি ফি খরচ করে নির্বাচিত প্রার্থীরা সরকারি চাকরির সুযোগ পেয়েছেন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, “বাংলাদেশ পুলিশের কাঙ্ক্ষিত নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে আমরা কাজ করেছি। বরগুনাবাসীকে একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা রক্ষা করেছি।”

তিনি আরও বলেন, উত্তীর্ণ প্রার্থীদের ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশের সেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখার আহ্বান জানানো হচ্ছে। পরে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, লিখিত পরীক্ষায় ৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যদের পাশাপাশি বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীমসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন