Latest

Country

ঈদে যানজট নিরসনে জামালপুরে সড়ক কমিটির সভা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপনকে সামনে রেখে জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জামালপুর সার্কেলের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক আনোয়ারুল কিবরিয়া, মোটরযান পরিদর্শক মঞ্জিল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি এম আর জলিল এবং বাস মালিক সমিতির নেতা দিদারুল আলম কালাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে যানজট নিরসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি অবৈধ যান চলাচল বন্ধ এবং ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন