Latest

Country

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, চলতি বছরে মোট ৩৭

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুই এক বছরের কম বয়সী ছিল।

সোমবার (১৮ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, একটি শিশুর মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অন্য শিশুটি মারা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এর মধ্যে মাত্র চারজনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হয়েছে, বাকি শিশুরা উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় ৩০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে শুধু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৮০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ১৪৯ জনের ল্যাব-নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে আরও ৭৩ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন