Latest

Country

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা-র মৃত্যুতে তিন দিনের শোক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিজানুর রহমান সিনহা-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। তাঁর স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিন দিনের শোক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, আগামী ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত এ শোক পালন করা হবে। এ সময় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতার বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানুর রহমান সিনহা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জবাসী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবককে হারাল।

উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপি-র আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন