Latest

National

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন : সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে এবার দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, দলীয় প্রতীক বাদ দেওয়ায় নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধি সংশোধনের কাজ চলছে।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে। এতে নির্বাচনকে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন চায় দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে উঠুক এবং শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচনই যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে। তিনি উল্লেখ করেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বহু সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাতের ঘটনা দেখা যায়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এককভাবে কোনো নির্বাচন সফল করতে পারে না। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান সিইসি।

নির্বাচন কমিশনের নিরপেক্ষ অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “অনেক বড় বড় নেতা ফোনে কথা বলতে চাইলেও আমি রাজি হইনি। সবাইকে অফিসে এসে কথা বলার নিয়ম বজায় রেখেছি। আইন-কানুনের প্রতি অঙ্গীকার এবং নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। কারণ, দিন শেষে সবাইকে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট নকশা বা পক্ষপাত ছাড়াই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন